৭ ই মার্চ উপলক্ষে কোম্পানীগঞ্জ থানার আনন্দ উদযাপন

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার কোম্পানীগঞ্জ থানা মাঠে আয়োজিত আনন্দ উৎসবে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল।সাব ইন্সপেক্টর মোস্তাক আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আলী আমজদ,সাধারণ সম্পাদক হাজী আপ্তাব আলী কালা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরশাদ মিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ অখিল চন্দ্র বিস্বাস।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা ও সভাপতি আবুল হোসেন,সাধারণ সম্পাদক সুহেল রানা,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির মুছুব্বির,উপজেলা যুব লীগের আহবায়ক হাজী আলা উদ্দিন,যুগ্ম আহবায়ক রাসেল আহমদ,উপজেলা স্বেচছাসেবক লীগ নেতা সাহাব উদ্দিন,জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মীর আল মমীন,উপজেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক ওমর আলী,পূর্ব ইসলামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তেরা মিয়া প্রমুখ।

(সি/স-০৭ মার্চ-তা/ই)