একদিনের সফরে সিলেট আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি একদিনের সফরে আগামীকাল সোমবার (৮ মার্চ) সিলেট আসছেন।
মন্ত্রীর সফরসূচির মধ্যে রয়েছে ৮ মার্চ সকাল ৮টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ। পরে সিলেট সার্কিট হাউজের উদ্দেশে রওয়ানা।
সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। নগরীর শাহী ঈদগাহস্থ খেলার মাঠ প্রাঙ্গণে পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বিকেল ৫টা ২০ মিনিটে মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

 

(সি/স-০৭ মার্চ-তা/ই)