বঙ্গবন্ধুর মুর‍্যালে কোম্পানীগঞ্জ থানার পুষ্পস্তবক অর্পণ

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-ইউনেসকো কর্তৃক বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ৫০ বছর পূর্ণ হলো আজ। ৭ মার্চ জাতীয় দিবসকে উৎসব ও উদ্দীপনার মাধ্যমে দিনব্যাপী ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে কোম্পানীগঞ্জ থানা। দিনের শুরুতে বঙ্গবন্ধুর মুর‍্যালে পুষ্পস্তবক অর্পণ করেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ।উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর মুর‍্যালে সকাল ৯ টার সময় পুষ্পস্তবক অর্পণে অফিসার ইনচার্জ কে এম নজরুলের নেতৃত্বে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মুজিবুর রহমান চৌধুরী,অপারেশন অফিসার সুকোমল ভট্টাচার্য,সাব ইন্সপেক্টর মুস্তাক আহমদ সহ কোম্পানীগঞ্জ থানার পুলিশ সদস্যরা।

দিনের অন্যান্য কার্যক্রমের মধ্যে বেলা ৩ টার সময় কোম্পানীগঞ্জ থানা কমপ্লেক্স ভবনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরতে এক আলোচনা সভার আয়োজন করা হবে।

(সি/স-০৭ মার্চ-তা/ই)