শামছু পরিবারে অতিষ্ট পাড়ুয়া পরগনা: থানায় মামলা

Desk Desk

News

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১

তারিকুল ইসলাম:-কোম্পানীগঞ্জ উপজেলার এক সময়ের তিহ্যবাহী পাড়ুয়া পরগনার সুনামে এখন ভাটা পড়েছে।সৌর্য বীর্য ঐতিহ্যের পাড়ুয়ায় মাদক,চুরি,ডাকাতের উৎপাত বেড়ে গেছে।চিচকে চুরি,কিশোর গ্যাং ও মাদকের গ্রাস থেকে পাড়ুয়াকে কলংকমুক্ত করতে সচেতন যুব সমাজের ডাকে পাড়ুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ১২ মার্চ এক বিশাল সভা অনুষ্টিত হয়।পাড়ুয়ায় শালিসি ব্যাক্তিবর্গ থেকে শুরু করে জনপ্রতিনিধি, ছাত্র,যুবক ও শুশিল ব্যাক্তিরা সে সভায় এসেছিল।উপস্থিত সবার একই দাবী, পাড়ুয়া থেকে মাদক,কিশোর গ্যাং,চুরি, ছিনতাই ডাকাতদের নির্মল করে শান্তি ফিরিয়ে আনা।আইনশৃঙ্খলা উন্নতি ও অপরাধিদের আইনের আওতায় নেওয়া হবে সভায় এই বক্তব্য প্রদান করেন সাবেক পোস্ট মাষ্টার আফজাল হোসেন বতুল্লা।তার বক্তব্যের এক পর্যায়ে বিরোধীতা করেন সাবেক ইউ/পি চেয়ারম্যান শামছল হক চৌধুরী (জল্লাদ চেয়ারম্যান) এর পরিবারের সদস্যরা।

এক পর্যায়ে সভা শেষ হতেই আফজাল হোসেন বতুল্লার বাড়িতে হামলা চালায় শামছুল হক গ্রুপের সদস্যরা। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বতুল্লার বাড়িতে হামলা চালালে পাড়ুয়া পরগনার যুব সমাজ ক্ষিপ্ত হয়ে শামছুল হক ও তার পরিবারের উপর চরাও হয়ে উঠে।হামলায় দুই জন ব্যাক্তি আহত হয়।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ছুটে যান।এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী শামিম আহমদ শামিম ও ইন্সপেক্টর কেএম নজরুল হামলার শিকার বতুল্লার বাড়ি পরিদর্শন করেন।পরিদর্শন শেষে পাড়ুয়া বাজারস্থ বিদ্যালয় মাঠে এক সভায় বক্তব্য রাখেন ইন্সপেক্টর কেএম নজরুল।

সভায় কেএম নজরুল বলেন,পাড়ুয়াবাসী যদি আমার সাথে থাকে তবে,পাড়ুয়া থেকে মাদক,কিশোর গ্যাং,চিচকে চোর,ডাকাতদের নির্মূল করা সম্ভব হবে।আজকের ঘটনার যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।পাড়ুয়ার আইনশৃঙ্খলা উন্নতিতে বাজারের দোকানদারদের উদ্দ্যেশ্যে বলছি,আপনারা সবাই রাত ১২ টার আগেই দোকান বন্ধ করে দিবেন।অঝতা ঘুরাঘুরি করবেন না।

এ ঘটনায় আফজাল হোসেন বতুল্লা বাদী হয়ে শামছুল হক চৌধুরীকে প্রধান আসামী ও আরও ১০ জনের নাম উল্লেখ করে ৫০০ শত ব্যাক্তিকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা দায়ের করেন।মামলা নং ১০।

(সি/স-১৩ মার্চ-তা/ই)