বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আ’লীগের ১০ দিনের কর্মসূচী ঘোষণা

Desk Desk

News

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

ইতিহাসের এই যুব সন্ধিক্ষণের আগামী ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযথ মর্যাদায় পালনের জন্য দেশের প্রতিটি উপজেলায় কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ । কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ইউনিয়ন পর্যায়ের সকল আওয়ামী লীগ কর্মী এবং নেতাকর্মীসহ অঙ্গসমূহ অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের উক্ত কর্মসূচী পালনের জন্যে বিশেষভাবে অনুরোধ করেছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আপ্তাব আলী কালা মিয়া স্বাক্ষরিত দলীয় প্যাডে এক বার্তা প্রেরণ করেন।

উক্ত বার্তা প্রেরণ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১০ দিনের কর্মসূচিতে উপজেলার আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।১৭ ই মার্চ উপজেলাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বিশেষ কর্মসূচী সমূহ:-

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৮ মার্চ উপজেলার প্রতিটি মসজিদ মন্দির গির্জা প্যাগোডা সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পালন করা হবে।

 

১৯ মার্চে ৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটি প্রচার করা হবে।

২০ ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

২১ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপজেলা যুবলীগের পক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।

২২ মার্চে জাতীয় শ্রমিক লীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল হবে।

২৩ মার্চে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল।

২৪ মার্চ বাংলাদেশ কৃষকলীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

২৫ মার্চ বাংলাদেশ তাতীলীগ কোম্পানীগঞ্জ শাখার পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হবে।

২৬ মার্চ কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দোগে দিনব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে।

এছাড়াও উপজেলার ৬ ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকেও বিশেষ কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯,২০,২১,২২,২৩ ও ২৪ মার্চ পর্যায়ক্রমে ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ, পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ,তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগ,ইছাকলস ইউনিয়ন আওয়ামী লীগ,উত্তর রণিখাই আওয়ামী লীগ ও দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা অডিটোরিয়ামে দোয়া ও মাহফিলের আয়োজন করা হবে।

(সি/স-১৬ মার্চ-তা/ই)