বঙ্গবন্ধুর স্মরণে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব

Desk Desk

News

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১

বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের কাতারে পৌছে যেত। বাংলাদেশকে নিয়ে জাতির পিতা যে স্বপ্ন দেখতেন সে স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সাংবাদিকদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। আমাদের শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে পারলে আগামীতে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে।

বুধবার বেলা ১২টায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু। তিনি বলেন, জাতির পিতা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মানে আজীবন সংগ্রাম করে গেছেন। তার কন্যা শেখ হাসিনাও বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে  আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহ-সভাপতি মাসুক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য মীর আল মমিন,এখলাছ আলী,উমর আলী প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য কবির আহমদ। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাবে সদস্য কবির মিয়া।

 

(সি/স-১৭ মার্চ-তা/ই)