জাফলংয়ে স্বাধীনতা যুদ্ধের সময়কার একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১ গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে স্বাধীনতা যুদ্ধের সময়কার একটি পরিত্যক্ত মর্টার শেল পাওয়া গেছে। গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়ন এর বাউরভাগ গ্রামের নদির মধ্যখান থেকে মর্টার শেলটি পাওয়া যায়। সোমবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে স্থানীয় শ্রমিকরা বালু কাটার সময় নদির মাঝখানে মর্টার শেলটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের ওসি (তদন্ত) দিলিপ কান্তি নাথসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটির পর্যবেক্ষণ করেন। গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জাফলং থেকে মর্টার শেল পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। (সি/স-২২ মার্চ-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: