স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত Desk Desk News প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২১ সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সভাপতিত্বে সিলকো সংবাদের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এড. ইসরাফিল আলী, মাসুক রানা, পূর্ব ইসলামপুর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক, কোষাধ্যক্ষ সাইফুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক ওমর আলী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ, সদস্য মীর আল মুমিন, এখলাছ আলী, সোহরাব আহমদ, কবির আহমদ, কবির মিয়া, মোস্তাক আহমদ রনি, সিলকো সংবাদের স্টাফ রিপোর্টার নোমান আহমদ, শাহিন আহমদ প্রমূখ। সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিন বাঙালির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণায় উদ্দীপ্ত হয়ে মুক্তির লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের স্বাধীনচেতা মানুষ। শোষকের বিরুদ্ধে নয় মাসের সংগ্রাম শেষে বিশ্বের বুকে উড্ডীন করেছিল লাল-সবুজের পতাকা। ৫৪র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬৬র ছয় দফা আন্দোলন। পঞ্জিকার পথ বেয়ে আসে ১৯৬৯। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে কেঁপে ওঠে জেনারেল আইয়ুব খানের মসনদ। জনতার সাগরে তৈরি হয় উন্মাতাল স্রোতধারা। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে গৌরবোজ্জ্বল বিজয়ের সোনালি দিনে সশ্রদ্ধচিত্তে থেকেও স্বরণ করছি বীর সেনানিদের। এ বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ৫০ বছরে পা দিলো স্বাধীন বাংলাদেশ। আজ থেকে ৫০ বছর আগে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি এই কাঙ্খিত স্বাধীনতা অর্জন করে। বিশ্বের মানচিত্রে জন্ম লাভ করে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র। স্বাধীনতা দিবস, এই দিনটি বাঙালি জাতির সংগ্রামমুখর জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। (সি/স-২৭ মার্চ-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: