প্রধানমন্ত্রীর নির্দেশনায় কোম্পানীগঞ্জ যুব লীগের ইফতার সামগ্রী বিতরণ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, মে ১১, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা যুবলীগের উদ্দোগে অসচ্ছল ও দরিদ্র রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রাসেল আহমদের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া। উপজেলার ২ শত ভাসমান অসচ্ছল ও হতদরিদ্র রোজাদারদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের শাহ জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল হক ও ১নং ইসলাম পুর শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী। এ সময় উপস্তিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য তজব আলী, দেলোয়ার মাহমুদ রিপন,জামাল উদ্দিন জাফর দেওয়ান,৩নং তেলিখাল ইউনিয়ন শাখা যুব লীগের সাধারণ সম্পাদক চান মিয়া মজনু,যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন,শাহান আহমদ, ৩নং তেলিখাল ইউনিয়ন শাখা শ্রমিক লীগের সভাপতি আলী হোসেন। (সি/স-১০ মে-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: