শোকাবহ আগস্টে ইছাকলস ইউ/পি ছাত্রলীগের আলোচনা ও দোয়া অনুষ্টিত

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। ইতিহাসের কলঙ্কিত কালো দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত হয়েছিল এ কলঙ্কিত অধ্যায়। ৪৬ বছর পূর্বে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল।

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জের ইছাকলস ইউনিয়ন শাখা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার ইছাকলস সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউপি ছাত্রলীগের সভাপতি মোঃ জুবায়ের আহমদের সভাপতিত্বে ও ইউ/পি ছাত্রলীগের সাধারণ সম্পাদক-রাজ কুমার দাসে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইছাকলস ইউপি আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আছার মিয়া।

শোকাবহ আগস্টে ইছাকলস ইউ/পি ছাত্রলীগের আলোচনা ও দোয়া অনুষ্টিত

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইছাকলস ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি- মোঃ আমিরুল হক,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক- মোঃ এনামুল হক, ইউপি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ হাসান শাহরিয়ার,ও সাঈদ আহমদ, রাজিব চন্দ্র দাস।

শোকাবহ আগস্টে ইছাকলস ইউ/পি ছাত্রলীগের আলোচনা ও দোয়া অনুষ্টিত

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন-ইউপি ছাত্রলীগের সহ-সভাপতি-সারোয়ার খান,আবু হুরায়রা রুম্মান,আবু তাহের মিছবা,জুবায়ের আহমদ বদরুল,যুগ্ন সাধারন সম্পাদক- সায়মন আহহমদ, লব চন্দ্র দাস,সাংগঠনিক সম্পাদক-আনোয়ার হোসেন, ক্রিড়া সম্পাদক- ইশতিয়াক আহমদ মাহিন প্রমুখ। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সবার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

(সি/স-২০ আগস্ট-তা/ই)