২১ আগস্টে কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের কর্মসূচী ঘোষণা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২১ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামায়াত চার দলীয় জোট সরকারের পৃষ্ঠপোষকতায় ২০০৪ সালের ২১আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে পরিচালিত নারকীয় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী আইভি রহমানসহ ২৪জন নেতাকর্মী নিহত এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ প্রায় ৩০০ লোক আহত হয়। এই নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আগামীকাল (২১আগস্ট) শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রতিবাদ সভার আয়োজন করেছে। উক্ত প্রতিবাদ সভায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া। বার্তা প্রেরক অখিল চন্দ্র বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ,সিলেট। (সি/স-২০ আগস্ট-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: