রক্তাক্ত ২১ আগস্টে নিহতদের স্মরণে কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১

 

নিজস্ব প্রতিবেদক:-আজ রক্তাক্ত ২১ আগস্ট। দেশের ইতিহাসে একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন।  সেই নারকীয় সন্ত্রাসী হামলার ১৭তম বার্ষিকী আজ। ২০০৪ সালের এই দিনে সভ্য জগতের অকল্পনীয় হত্যাযজ্ঞ চালানো হয় রাজধানীতে এক রাজনৈতিক সমাবেশে। আওয়ামী লীগের জনসভায় চালানো গ্রেনেডের হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতাকে। আক্রান্ত হন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকন্যা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সন্ত্রাসীবিরোধী সমাবেশে কথা বলতে গিয়ে সন্ত্রাসের শিকার হন আওয়ামী লীগ সভাপতি। হামলার ধরন ও লক্ষ্যস্থল থেকে এটা স্পষ্টত যে, শেখ হাসিনাকে হত্যা করাই ছিল ওই গ্রেনেড হামলা ও গুলিবর্ষণের উদ্দেশ্য। দলীয় নেতা-কর্মীদের তৈরি মানববর্মে শেখ হাসিনা রক্ষা পেলেও ওই হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী  আইভি রহমানসহ ২২ জন নেতা-কর্মী প্রাণ হারান। গ্রেনেড হামলার বিচারের রায়ে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি জোট সরকারের মন্ত্রী ও সরকারের কর্মকর্তার সম্পৃক্ততায় প্রমাণ মেলে ওই সরকারের প্রত্যক্ষ মদদেই হামলাটি পরিচালিত হয়েছিল।

২০০৪ সালের ২১ আগস্টে নিহত সকল বিদেহী আত্নার মাগফেরাত কামনায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।২১ আগস্ট শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে সকাল ১১টা দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী আমজদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী শামিম আহমদ শামিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির মুছব্বির,তারা মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, ইয়াকুব আলী,শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম,কৃষি বিষয়ক সম্পাদক আরাফাত আলী।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাজী আলা উদ্দিন,যুগ্ম আহবায়ক আব্দুর রহমান,রাসেল আহমদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদ উদ্দিন।

 

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুল্লাহ জাবেদ,সাধারণ সম্পাদক মোশাহিদ আলী,উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এখলাছুর রহমান, উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক কমিটির সদস্য সদস্য তজব আলী,শৈলেন চন্দ্র নাথ,সুহেল আহমদ সুহাম,জাফর দেওয়ান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাংবাদিক তারিকুল ইসলাম, তেলিখাল ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি রসিক আহমদ, সাধারণ সম্পাদক চান মিয়া মজনু,যুগ্ম সাধারণ সম্পাদক সাহান আহমদ, উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কুদ্দুছ মিয়া,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহ জাহান,পূর্ব ইসলাম পুর ইউনিয়ন আওয়ামী যুব লীগের সহ-সভাপতি আরিফুল হক সেন্টু, পূর্ব ইসলাম পুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তারা মিয়া,তেলিখাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহমেদ রেজা রুবেল,উপজেলা ছাত্রলীগ নেতা রাফাতুল ইসলাম রাফাত প্রমুখ।

সভায় ২১ আগস্ট নিহতদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা শেষে সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা নুর উদ্দিনের দোয়া পরিচালনার মাধ্যমে সভা সমাপ্ত হয়।

 

 

 

রক্তাক্ত ২১ আগস্টে নিহতদের স্মরণে কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী শামিম আহমদ শামিম।

রক্তাক্ত ২১ আগস্টে নিহতদের স্মরণে কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য রাখছেন উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক হাজী আলা উদ্দিন।

রক্তাক্ত ২১ আগস্টে নিহতদের স্মরণে কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

(সি/স-২১ আগস্ট-তা/ই)