প্রতি বছরের ১৮ অক্টোবর পালিত হবে “শেখ রাসেল দিবস”, মন্ত্রীপরিষদে সিদ্ধান্ত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১ ১৮ অক্টোবর। এখন থেকে এ দিন জাতীয়ভাবে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালন করা হবে। আজ সোমবার (২৩ আগস্ট) ‘শেখ রাসেল দিবস’ সংক্রান্ত প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। মন্ত্রিসভা বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, এখন থেকে প্রতিবছর ১৮ অক্টোবর জাতীয়ভাবে শেখ রাসেল দিবস পালিত হবে। শেখ রাসেল দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ শেখ রাসেল দিবস পালনের প্রস্তাব দেয় এবং এর যৌক্তিকতা মন্ত্রিসভায় পেশ করে। পরে আজ মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদিত হয়। প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি সেদিনের অবুঝ শিশু রাসেলও। (সি/স-২৩ আগস্ট-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: