বিদেশ ফেরত কর্মীদের আর্থসামাজিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার, প্রবাসী কল্যাণ মন্ত্রী শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, বিদেশ ফেরত কর্মীদের আর্থসামাজিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসীদের জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও তাদের পুনর্বাসনের প্রয়োজনীয় পরামর্শসহ দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আজ সকাল ১০ টায় Bangladesh University of Professional এর আয়োজনে “Pandemic & Plights of the Returnee Migrant Workers of Bangladesh: Bangabandhu’s Vision, Achievement and way forward” বিষয়ক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। মন্ত্রী বলেন, প্রবাসীরা বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে বৈদেশিক মূদ্রা অর্জন করছে। আর সে মূদ্রা দেশে পাঠিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল করছে। তারা হল প্রকৃত রেমিটেন্স যোদ্ধা। তাদের এ রেমিটেন্স বৈধভাবে দেশে পাঠানোর জন্য 2% প্রণোদনা প্রদান করা হচ্ছে। আর সে কারণে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। ওয়েবিনারে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ উইনির্ভাসিটি অফ প্রফেশনালস এর ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মোঃ মুশফিকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি, প্রো-ভাইস চ্যান্সেলর এম প্রফেসর আবুল কাশেম মজুমদার ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলম মজুমদার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. রুমানা ইসলাম। ৪০ টি করিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গাড়ী হস্তান্তর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী প্রেরনের লক্ষে প্রশিক্ষণের গুরুত্ব দিয়েছে সরকার। যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিদেশে দক্ষ কর্মী প্রেরণ করতে পারলে গুণগত শ্রম অভিবাসন নিশ্চিত করা যায়। এছাড়াও অধিক পরিমাণে রেমিটেন্স প্রবাহ নিশ্চিত হবে। মন্ত্রী বলেন, আজ 40টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে 32টি প্রশিক্ষণ কার ও 8টি ট্রাক হস্তান্তর করেছি। তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সকল অধ্যক্ষসহ সকল শিক্ষককে ড্রাইভিং শেখার পরামর্শ দেন। আজ দুপুরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্তৃক 40টি প্রশিক্ষণ কার প্রদান অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি এসব কথা বলেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলম এনডিসি’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। বার্তা প্রেরক মোহাম্মদ রাশেদুজ্জামান মন্ত্রীর সহকারী একান্ত সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (সি/স-২৩ আগস্ট-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: