ইমাদকে ভোট দিলে দঃ রণিখাই মডেল ইউনিয়নে রুপান্তরিত হবে: এড. নাসির উদ্দিন খাঁন Desk Desk News প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২১ ইউনিয়নের প্রতিটি ভোটারকে অনুরোধ করবো আপনারা ইকবাল হোসেন ইমাদকে ভোট দিন। ইমাদকে যদি ভোট দিন তবে কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যে দক্ষিণ রণিখাই একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত হবে ইনশাল্লাহ। ইউনিয়ন পরিষদ নির্বাচনী গনসমাবেশকালে কোম্পানীগঞ্জের খাগাইল বাজারে প্রধান অতিথির হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খাঁন এই বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন উপজেলার একমাত্র প্রবেশপথ। সিলেট আওয়ামী লীগ চায় কোম্পনীগঞ্জের প্রবেশপথে নৌকার জয়ধ্বণী শুনতে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় উপজেলায় এই ইউনিয়ন থেকেই যুদ্ধের সূচনা হয়েছিল। সঙ্গবদ্ধ আক্রমণে সেদিন পাকিস্তানি বাহিনী পিছু হটেছিল। জয় দিয়ে শুরু হয়েছিল। আমরা চাই উপজেলার প্রবেশপথ যেন নৌকার জয় দিয়েই শুরু হয়। আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (এমপি) মহোদয় কোম্পানীগঞ্জে উন্নয়নকান্ড এই ইউনিয়ন থেকেই শুরু করেছে। আরও অনেক বড় বড় উন্নয়ন প্রকল্প রয়েছে যা বাস্তবায়ন করতে চায়। সেই উন্নয়ন বাস্তবায়নে নৌকার চেয়ারম্যান বড় ভূমিকা রাখবে বলেই এখানে সৎ ও যোগ্য প্রার্থী ইকবাল হোসেন ইমাদকে বাছাই করেছে মনোনয়ন বোর্ড। আপনাদের সবার উচিত ইমাদকে ভোট দিয়ে জয়যুক্ত করে দক্ষিণ রণিখাই ইউনিয়নের উন্নয়নকে ত্বরান্বিত করতে। সবাই দলমত নির্বিশেষে ইমাদকে ভোট দিন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসেমের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকেছ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাছ উদ্দিন,সদস্য জাহাঙ্গীর আলম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, এডভোকেট হাবিবুর রহমান ভুট্টো, চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন ইমাদ। SHARES নির্বাচনের মাঠ বিষয়: