কোম্পানীগঞ্জে ভারতীয় মদসহ একজন আটক

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২১

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভাটরাই এলাকা থেকে ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৯ এর একটি টিম।   গতকাল শনিবার দিবাগত রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।  আটক মো. ইউসুফ আলী (২৫) কোম্পানীগঞ্জের পুরান মেঘারগাঁওয়ের মৃত আব্দুল মন্নানের ছেলে। র‌্যাব সুত্রে জানা যায়, তার কাছ থেকে ৩২৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।  তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে আজ রোববার জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।

(সি/স-২১ নভেম্বর-তা/ই)