কুমিল্লায় নৌকা প্রতিক না পাওয়ায় আওয়ামীলীগ অফিস ভাংচুর শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১ কাজী খোরশেদ আলম,বুড়িচং(কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাংচুর, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা ও অগ্নি সংযোগ করা হয়েছে। দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা বাইজিদ সরকার এ হামলা চালায়। এসময় হামলাকারী বাইজিদ সরকার নিজেই হামলার ঘটনা ফেসবুক লাইভে প্রচার করে। জানা যায়, ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুলালপুর ইউনিয়ণ থেকে নৌকার প্রত্যাশী ছিলো মনিরুল ইসলাম। মঙ্গলবার রাতে ঘোষিত প্রার্থীতে নৌকা প্রতিকে অন্যজনের নাম থাকায় ক্ষিত হয়ে উঠে মনিরুল ইসলামের ছেলে বাইজিদ। বুধবার সকাল ১০ টায় দুলালপুর পশ্চিম বাজার ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পৌছে ভাংচুর চালায় সে। এসময় নিজের ফেসবুক আইডিতে লাইভ প্রচার করে সে। বিষয়টি নিয়ে এলাকার লোকজনের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানায় আওয়ামীলীগ নেতা কর্মীরা। এই ব্যাপারে ছাত্রলীগ নেতা বাইজিদ সরকার বলেন, দলের জন্য আমাদের পরিবার অনেক কিছু করেছে কিন্ত দল আজ আমাদের কি দিলেন। আমার বাবা দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কিন্ত আমার বাবা নৌকার প্রতীক পায় না। তাই রাগে আমাদের নিজ অফিস ভাংচুর করেছি কিন্ত বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিতে আগুন দেইনি। ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা বাইজিদ বেপরোয়া এবং সন্ত্রাসী প্রকৃতির লোক। সে একাধিক মামলার আসামী। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে সাংবাদিকদেরকে নিউজ সংগ্রহকালে মারধর করেছে এবং সাংবাদিকদের ব্যবহৃত গাড়ী ভাংচুর করে ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। সাংবাদিদের মারধর মামলারও আসামী সে। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রুপম মজুমদার জানান, দলীয় অফিস ভাংচুরের বিষয়টি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনর্চাজ অপ্পেলা রাজু নাহা জানান, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের অফিস ভাংচুরের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। খোঁজ খবর নিয়ে দেখতেছি। SHARES অপরাধ বিষয়: