বাংলা একাডেমি পুরুষ্কারে ভূষিত হলেন অধ্যাপক সিরাজুল ইসলাম শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২১ সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ বছর বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম সহ সাত গুণী ব্যক্তিত্ব। বাংলা একাডেমি পরিচালিত সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার পাচ্ছেন গুনি এই ইতিহাসবিদ। গতকাল রোববার বাংলা একাডেমির পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। আগামী ২৪ ডিসেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৪তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার মনোনীতদের হাতে তুলে দেওয়া হবে। বাংলা একাডেমির দেয়া পুরস্কার সাতটি হলো- রবীন্দ্র পুরস্কার-২০২১, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার (দ্বি-বার্ষিক পুরস্কার)-২০২১, সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২১, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার (দ্বি-বার্ষিক পুরস্কার)-২০২১, অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২১, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২১ এবং হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার (দ্বি-বার্ষিক পুরস্কার)-২০২১। এ বছর রবীন্দ্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পাচ্ছেন পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক। মযহারুল ইসলাম কবিতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ছড়াকার সুকুমার বড়ুয়া। এছাড়া প্রথমবারের মতো প্রবর্তিত অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কারটি পাবেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন ড. তসিকুল ইসলাম রাজা। এছাড়া ‘করোনা বৃত্তান্ত’ বইয়ের জন্য হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান লেখক পুরস্কারে ভূষিত হবেন সৌমিত্র চক্রবর্তী। SHARES গণমাধ্যম বিষয়: