সিলেটে পড়শী রেষ্টুরেন্টেসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির অপরাধে সিলেট নগরের পড়শী রেস্টুরেন্ট, পাকশী রেষ্টুরেন্ট ও পাঁচ তারা বেকারীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) নগরের বন্দরবাজার এবং জিন্দাবাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। এসময় অবৈধভাবে সড়কে গাড়ি পার্কিং করার অপরাধে জরিমানা সহ সড়ক দখল করে ব্যবসা করার অপরাধে ২ ভ্রাম্যমান ব্যবসায়ীকে আলাদা মেয়াদে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। অভিযান চলাকালে পড়শী রেষ্টৃরেন্টকে ৪০ হাজার টাকা, পাকশী রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং ওজনে কম দেয়ার অপরাধে পাঁচ তারা বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সড়কে গাড়ি পার্কিংয়ের অপরাধে একজনকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এসময় সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা বন্ধে দায়িত্ব পালনকারী সিসিকের কর্মীদের কাজে বাঁধা এবং অবরুদ্ধ করে হামলা চেষ্ঠার অপরাধে ২ ব্যক্তিকে দুই মাস ও ১মাস করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। অভিযানকালে বিএসটিআই সিলেটের প্রতিনিধি দল, সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। SHARES আইন আদালত বিষয়: