কোম্পানীগঞ্জে ৪ শতাধিক শীতার্তকে প্রবাসীদের শীত বস্ত্র বিতরণ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২২ কোম্পানীগঞ্জের ১নং পশ্চিম ইসলাম পুর ইউনিয়নের প্রবাসী নিয়ে গঠিত আলোর দিশারী জনকল্যান পরিষদের পক্ষ থেকে ৪৩৫ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। বুধবার দুপুর ২ টার সময় ইউনিয়নেের পাড়ুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীত বস্ত্র প্রদান অনুষ্টানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল। সাংবাদিক আকবর রেদোয়ান মনার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী শামীম আহমদ শামীম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল হক (এম এ), উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল। এ সময় অসহায় গৃহহীন একজন মহিলাকে দুই বান ঢেউটিন প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন মহরম আলী,মোঃ নিজাম উদ্দিন,শামীম আহমদ, জামাল আহমদ জামাল সহ ৩ শতাধিক ব্যাক্তি। SHARES গণমাধ্যম বিষয়: