শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ব্যবসায়ী মোঃ নজির হোসেন

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২

দোয়ারাবাজার প্রতিনিধি:-মোঃ আলা উদ্দিন।
দোয়ারাবাজার উপজেলার মান্নার গাঁও ইউনিয়নের ইদন পুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ব্যবসায়ী মোঃ নজির হোসেনের নিজ উদ্যোগে ইদনপুর চন্ডি পুর লামা গাঁও ও নয়া বাড়ী এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রবিবার (১৬ জানুয়ারী ) ইদনপুরে তার নিজ বাড়ীর প্রাঙ্গণে শতাদিক গরীবের মাজে এ শীতবস্ত্র বিতরণ করে আলোচনায় এলাকার গরীব অসহায় মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করছেন। শীতবস্ত্র বিতরণে প্রত্যন্ত অঞ্চল ও দোয়ারা বাজার এলাকার দরিদ্র ও অসহায় ১০০ টি পরিবারকে কম্বল বিতরণসহ মোট ১৫০ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে ব্যবসায়ী নজির হোসেন। উল্লেখ্য, ‘আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত’ এই মূলমন্ত্রকে সামনে রেখে ২০২২সালের ১৬ জানুয়ারি যাত্রা শুরু করেন মোঃ নজির হোসেন। শুরু থেকেই শীতবস্ত্র বিতরণ, পথ শিশুদের শিক্ষা কার্যক্রম প্রদানসহ দুস্থ, অসহায় ও পথ শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবীমূলক কাজ করে আসছেন মোঃ নজির হোসেন এতে উপস্থিত ছিলেন মান্নারগাঁও ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ আজর আলী, সাবেক মেম্বার মোঃ আইয়ুব আলী, কাজী মাওলানা মুফতি মোঃ ওয়াজিহ উদ্দিন, মোঃ আজরফ চৌধুরী হাজী সিরাজুল ইসলাম, মোঃ আআরশ আলী, শুরুজ আলী, জমির আলী, ডাঃ আফিজ আলী, ফজির আলী প্রমুখ।