শেষ নির্বাচনী জনসভায় দেওয়ান তানভীর আশরাফী শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি:-দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবুর কাপ-পিরিচ প্রতিকের শেষ নির্বাচনী জনসভা মান্নার গাঁও ইউনিয়নের আমবাড়ী বাজারে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে আমবাড়ি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মান্নার গাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলীর সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, পান্ডার গাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব) রফিক মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান রুবেল, আওয়ামীলীগ নেতা বরুণ চন্দ্র দাস, সাংবাদিক এম এ করিম লিলু আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন প্রমুখ। SHARES নির্বাচনের মাঠ বিষয়: