দোয়ারাবাজার প্রেসক্লাবের কমিটি গঠন

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২২

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:-
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকাল এগারোটায় প্রেসক্লাব কার্যালয়ে দোয়ারাবাজার প্রেসক্লাবের আহবায়ক বজলুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ মোতালিব ভুঁইয়ার সঞ্চালনায় সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন দৈনিক মানবজমিন প্রতিনিধি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক আমাদের সময় প্রতিনিধি আশিক মিয়া। সভায় সবার সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট দোয়ারাবাজার প্রেসক্লাবের উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টারা হলেন সিনিয়র সাংবাদিক দৈনিক হাওরাঞ্চলের কথা প্রতিনিধি এম এ করিম লিলু, দৈনিক যুগান্তর প্রতিনিধি তাজুল ইসলাম ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বজলুর রহমান।
দোয়ারাবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি দৈনিক একাত্তরের কথা ও দৈনিক সুনামগঞ্জের সময় প্রতিনিধি আবু সালেহ মোঃ আলা উদ্দিন, সহ সভাপতি বাংলাদেশ প্রতিবেদন প্রতিনিধি কামাল পারভেজ, সহ সভাপতি দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক ডেইলি অবজারভার প্রতিনিধি এম এ মোতালিব ভুঁইয়া, দপ্তর সম্পাদক দৈনিক সিলেট বানী প্রতিনিধি সিরাজ মিয়া, অর্থ সম্পাদক দৈনিক সুনাম কন্টেন্ট অষ্টাপদ রিপোটার আশিস রহমান, প্রচার সম্পাদক দৈনিক বজ্রশক্তি প্রতিনিধি সেলিম আহমদ, কার্যনির্বাহী সদস্য দৈনিক মাতৃজগত প্রতিনিধি মামুন মুন্সী, সাপ্তাহিক সীমান্ত কন্ঠ প্রতিনিধি মনির হোসেন।