কোম্পানীগঞ্জে চার বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Desk Desk

News

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২২

সিলেটের কোম্পানীগঞ্জে চার বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামী উপজেলার ইসলামপুর গ্রামের আলী মিয়ার পুত্র মন্নাফ ওরফে মন্নাছ (৪৫)। বৃহস্পতিবার সন্ধ্যা সারে পাঁচটায় তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন কোম্পানীগঞ্জ থানার অপারেশন অফিসার এসআই সুকোমল ভট্রাচার্য্য ও এসআই আজিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল।