একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধাজ্ঞাপন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২ একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এর কারণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সশরীরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হতে না পারলেও তাদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাদের সামরিক সচিবগণ। রাষ্ট্রপতির পক্ষে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম। এরপর প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকীব আহমেদ চৌধুরী। এরপর জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর আওয়ামী লীগের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও শাজাহান খান। যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক সায়েম খান। এরপর পুষ্পার্ঘ্য অর্পণ করেন শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী ডাক্তার দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। তিন বাহিনীর প্রধান পুষ্পার্ঘ অর্পণ করেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ও জাতীয় পার্টির পক্ষে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপিসহ একটি প্রতিনিধি দল। পুষ্পার্ঘ অর্পণ করেন বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও হাই কমিশনাগণ। এছাড়া শ্রদ্ধা অর্পন করেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বৃদ্ধ, বাংলাদেশের এটর্নি জেনারেল, কেন্দ্রীয় ১৪ দল, বাংলাদেশ পুলিশের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজীর আহমেদ, র্যাবের পক্ষের র্যাব প্রধান, আনসার ও ভিডিপি প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: