দোয়ারাবাজারে বখাটের ৬ মাসের কারাদন্ড শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি:- দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মোহাম্মদ আলী (২৯) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত যুবক মোহাম্মদ আলী (২৯) দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কান্দাগাও গ্রামের মনির উদ্দিনের ছেলে। সোমবার (১৪ মার্চ) গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এ রায় দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার মোহাম্মদ আলী চুপিসারে প্রবাসীর বাড়ীতে গিয়ে তার স্ত্রীকে অশালীন ভাষায় ইভটিজিং করেন। এতে আত্মীয় স্বজন ও উপস্থিত স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কান্দাগাও গ্রামের মোহাম্মদ আলী পার্শ্ববর্তী তেরাকুড়ি গ্রামের ডুবাই প্রবাসীর স্ত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলো। পরে ওই নারীর বাড়ীতে গিয়ে উত্যক্ত করাকালে প্রবাসীর আত্মীয় স্বজন মোহাম্মদ আলীকে আটক করেন। আহত অবস্থায় আটক করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ওই আসামিকে বিধি মোতাবেক সুনামগঞ্জ কারাগারে পাঠানো হবে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। Download News PhotoCard SHARES আইন আদালত বিষয়: