পদ্মা সেতু : যা আজ স্বপ্ন নয়- বাস্তব

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

প্রেস বক্স:-বাংলাদেশ ছাত্রলীগ-কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগে’র সদ্য সাবেক- সাংগঠনিক সম্পাদক ও “বর্ণমালা শিক্ষা সংগঠন” এর সভাপতি সজিবুল ইসলাম জয় বলেন-দেশরত্ন শেখ হাসিনা যার স্বপ্নের পথ বেয়ে আমরা হয়ে উঠি অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ-যার স্বপ্নের পথ ধরে আমরা পৌঁছে যাই পিতার স্বপ্নের সোনার বাংলায়।বাঙালীর এক বুক -সাহসের- সংগ্রামী উপাখ্যানের আলোর পথের অভিযাত্রার অগ্রসেনানী দেশরত্ন শেখ হাসিনা।শেখ হাসিনার উপহার-পদ্মা সেতু যা জাতির জন্য আত্মনির্ভরশীলতা ও সক্ষমতার উদাহরণ-উন্নত বাংলাদেশের মাইলফলক।

শত বাঁধা, ষড়যন্ত্র মোকাবিলা করে এমন প্রতিকূল নদীব্যবস্থায় সম্পূর্ণ নিজেদের অর্থায়নে এতো বিশাল একটা স্থাপনা তৈরির উদাহরণ পৃথিবীতে খুব একটা নেই। ষড়যন্ত্রকারীরা বলেছিল পদ্মা সেতু কোনদিনও বাস্তবায়ন হবে না! ষড়যন্ত্রকারীরা একের পর এক বাঁধা দিয়েছে, কিন্তু আমার নেত্রী (শেখ হাসিনা) প্রতিনিয়ত সাহস যুগিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন এই মহা প্রকল্প বাস্তবায়নের।
পদ্মা সেতু বাস্তবায়িত হয়ে ৬.১৫ কিলোমিটারের অবকাঠামোগত মহাকাব্য সৃষ্টি হয়েছে ইতিপূর্বেই।

শেখ হাসিনা সরকারের মুজিব বর্ষের উপহার -এর পদ্মা সেতু। বাংলাদেশের উত্তর ও দক্ষিণ প্রান্তের একুশ টি জেলার মানুষের সংযোগ আর সারা বাংলার মানুষের স্বপ্নের পদ্মা সেতু। দ্বিতল বিশিষ্ট সেতুর দৈর্ঘ্য ৬.১৫কি.মি। যার উপর দিয়ে যাত্রীবাহী যানবাহন ও নিচ দিয়ে ট্রেন চলাচল করবে। নয় (৯) মাত্রার ভুমিকম্প সহনহীল এই স্বপ্নের পদ্মা সেতু’তে ৪২ টি পিলার ও ৪১ টি স্প্যান বসানো হয়েছে। দক্ষিন এশিয়ার ২য় বৃহত্তম সেতু যা বিশ্বের বৃহত্তম সড়ক সেতুর তালিকায় ২৫ তম। আগামী ১০০ বছরের জন্য নিরাপদ যাতায়ত ব্যাবস্থা আমাদের জন্য আনন্দের, গর্বের।

তিনি বলেন, রাষ্ট্রনায়ক হিসেবে- গণ মানুষের কল্যানে সাহসের বাতিঘর আমার নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’কে জানাই ধন্যবাদ ও অভিনন্দন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের (মুজিববর্ষ) উপহার এই পদ্মা সেতু।

তিনি আরও বলেন, এই উপহারের বিপরীতে একবিংশ শতাব্দীর দিনগুলাতেও ধর্ষকদের উত্তরসূরি মৌলবাদীদের উপহার ঐ ৭১ এর মতই। স্বাধীন দেশের নাগরিকত্বের বলে-চিন্তার বিষয় তারা এখন পদ্মা সেতু বয়কট করেন কিনা? বা (হাস্যরসাত্মক ভাবে) সেদিকে যাতায়তে গেলে শখে’র বসে হালাল কোন পিক উটাবেন কিনা?পদ্মা সেতুর নির্মাণ ভবিষ্যৎ তে আমাদের বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে উন্নয়নের ক্ষেত্রে অনেকেটাই বেগবান হবে বলে মনে করি।

(সি/স-১২ডিসেম্বর-তা/ই)

পদ্মা সেতু : যা আজ স্বপ্ন নয়- বাস্তব