কোম্পানীগঞ্জ টুকের বাজারে অফিসার ইনচার্জ কেএম নজরুলের মাস্ক বিতরণ

Desk Desk

News

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক:কোম্পানীগন্জ থানা পুলিশ কর্তৃক আয়োজিত কোভিড ১৯ দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে জনগণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করণ সহ উপস্হিত জনসাধারন ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

মঙ্গলবার ২৩ মার্চ সকাল ১১ টার সময় উপজেলার টুকের বাজারে বাজারে আসা আগন্তক,ক্রেতা,বিক্রেতা ও পথচারি,ড্রাইভারদের মাঝে মাস্ক বিতরণ করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল।করোনা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে থানা পুলিশের সাথে রাজনীতিবীদ,গনমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশাজীবিরা অংশগ্রহণ করবেন।

  মাস্ক ব্যাবহারের সঠিক নিয়ম ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করার জন্যে জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ,সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইয়াকুব আলী ও পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া।মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া জনপ্রতিনিধি ও রাজনীতিবীদরা উপস্থিত সবাইকে সামাজিক দূরত্ব বজার রাখা,কোলাহল পরিপূর্ণ জায়গা ত্যাগ করা সহ প্রয়োজনে ঘরের বাইরে যেতে হলে মাস্ক পরিধানের পরামর্শ দেন।

মাস্ক বিতরণ শেষে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল সিলকো সংবাদকে বলেন,আমাদের মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশে সমগ্র বাংলাদেশে গত ২১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত সাধারণ মানুষের মাঝে মাস্ক ব্যাবহারে উদ্ধুদ্ধকরণ কার্যক্রম চালিয়ে আসছে।গতাকালকেও উপজেলার থানা বাজারে মাস্ক বিতরণ করেছি।আজকে টুকের বাজারে ২ হাজার মাস্ক বিতরণ করবো।আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

করোনা (কভিড ১৯) বাংলাদেশের জন্যে একটি বড় রকমের চ্যালেঞ্জ।সে চ্যালেঞ্জ মোকাবেলায় সাধারন মানুষকে মাস্ক ব্যাবহারে উদ্ধুদ্ধকরণের জন্যে সকল প্রিন্ট,ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মী ভাইদের সহযোগীতা কামনা করছি।

সাধারণ মানুষের উদ্দেশ্য আমার অনুরোধ আপনারা ঘর  থেকে বাহির হতেই মাস্ক ব্যাবহার করুন।নিজে মাস্ক ব্যবহার করুন,আপনার পরিবারকে নিরাপদ রাখুন।

(সি/স-২৩ মার্চ-তা/ই)