বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করলেন উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টানা দশ দিনের কর্মসূচির ষষ্ট দিনে কোম্পানীগঞ্জ উপজেলার ৫ নং উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিলে আয়োজন করা হয়। উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম অখিল চন্দ্র বিস্বাস।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ফয়জুর রহমান মাষ্টার, সনজিত কুমার সিংহ,আবু বাক্কার রাজা, কোম্পানীগজ্ঞ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো শামসুল আলম। মঙ্গলবার বেলা ১১ টার সময় কার্যালয়ে উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন সম্পন্ন হয়। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উত্তর রণিখাই ইউনিয়ন যুব লীগের সভাপতি কুদ্দুছ মিয়া।যুগ্ম সাধারণ সম্পাদক আনছার উল্লাহ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন। (সি/স-২৩ মার্চ-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: