বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী: কোম্পানীগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন Desk Desk News প্রকাশিত: ৮:১১ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টানা দশ দিনের কর্মসূচির ষষ্ট দিনে কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ৩ টার সময় থানা বাজারস্থ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন সম্পন্ন হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তারিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম অখিল চন্দ্র বিস্বাস পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন তেলিখাল ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচছাসেবক লীগ নেতা সাইফুল আলম। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সফর আলী,সাংগঠনিক সম্পাদক দস্তগির আলী,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলজার আহমদ,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদ উদ্দিন,ইসলামপুর পশ্চিম ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুল্লাহ জাবেদ,পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আলীম,উপজেলা যুব লীগ নেতা আব্দুছ ছালাম,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক,সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ওমর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন,তেলিখাল ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি আহমেদ রেজা রুবেল,ইউনিয়ন ছাত্রলূগ নেতা মামুন আহমদ,আনোয়ার হোসেন,সোহাগ আহমদ,দেলয়ার হোসেন,জুনাইদ ইভান,আবু সাঈদ,জাফরুল ইসলাম। সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মার মাগফেরাত কামনা করা দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলাম পুর পশ্চিম ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সহ সভাপতি এম হাবিবুল্লাহ জাবেদ। (সি/স-২৪ মার্চ-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: