কুলাউড়া সিএনজি পিকআপ মুখোমুখি সংঘর্ষ: সিএনজি ড্রাইভার নিহত Desk Desk News প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১ মারজান আহমদ,কুলাউড়া: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় পিকআপভ্যান ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে সিএনজি চালক নিজাম মিয়া (৫৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ৬ টার দিকে পৌর শহরের স্টেশন চৌমুহনা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত চালক কুলাউড়া উপজেলার চাতলগাঁও গ্রামের মৃত আমির আলীর ছেলে। কুলাউড়া থানার এ এস আই মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে চৌমুহনা চত্বরে পিকআপভ্যান ও সিএনজি অটোরিকশা সংঘর্ষের ঘটনা ঘটলে গুরুত্ব আহত হন সিএনজি চালক পরে তাকে সিলেট নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় পিকআপভ্যানটি আটক করেছে পুলিশ। (সি/স-২৫ মার্চ-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: