স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কর্মসূচি ঘোষণা Desk Desk News প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১ সিলকো ডেস্ক:-স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব ২৬ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী, বৃক্ষরোপন, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধের গল্প ও আড্ডা, করোনা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, মাস্ক বিতরণ, বঙ্গবন্ধু ও শহীদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদ, মাদ্রাসায় দোয়া মাহফিল, পুরুষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ২৬ মার্চ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শুরু হবে। বৃহস্পতিবার (২৫ মার্চ) কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ক্লাব সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুহেল রানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সহ-সভাপতি এড. ইসরাফিল আলী, মাসুক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক, কোষাধ্যক্ষ সাইফুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক ওমর আলী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ, সদস্য মীর আল মুমিন, এখলাছ আলী, সোহরাব আহমদ, কবির আহমদ, মোস্তাক আহমদ রনি। (সি/স-২৫ মার্চ-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: