শাল্লার সেই ঝুমনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঝুমন দাস আপনের দেওয়া ফেসবুক স্টেটাসকে কেন্দ্র করে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এর আগের দিন ১৬ মার্চ পুলিশ আটক করে ঝুমন দাসকে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। সেই ঝুমন দাস আপনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার (২৩ মার্চ) শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল করিম বাদী হয়ে শাল্লা থানায় এ মামলা দায়ের করেন। বর্তমানে ঝুমন দাস আপন সুনামগঞ্জ কারাগারে রয়েছেন। উল্লেখ্য, গত ১৭ মার্চ ঝুমনের ফেসবুক স্টেস্টাসকে কেন্দ্র শাল্লার নোয়াগাঁও গ্রামে হেফাজতে ইসলামের সমর্থকরা হামলা চালায়। হামলায় হিন্দুদের বাড়িঘর ও মন্দির ভাঙচুর করা হয়, চালানো হয় লুটপাট। পরে এ ঘটনায় শাল্লা থানায় দু’টি পৃথক মামলা দায়ের করা হয়। এ হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: