কোম্পানীগঞ্জে বালুখেকোদের থেকে মসজিদ, মাদ্রাসা ও স্কুল রক্ষার দাবী Desk Desk News প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১ সিরাজুল হক, কোম্পানীগঞ্জ:সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড়, দক্ষিন ঢালারপাড়, রাজনগর ও মোস্তফানগর চারটি গ্রামের কয়েক হাজার পরিবারের দাবী বালুখেকোদের হাত থেকে মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ গ্রাম গুলোর বিভিন্ন স্থাপনা রক্ষা করার। ধলাই নদীর উপ শাখা ‘ঢালা’ মুখ একটি কু-চক্রী মহল প্রশাসনকে ভুল বুঝিয়ে বাপ-দাদার রেকর্ডিও জায়গা সরকারিভাবে লিজ এনে বালু উত্তোলনের মাধ্যমে চারটি গ্রামের বাড়ি-ঘর, মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ সকল স্থাপনা ধ্বংস করার প্রায়তারার প্রতিবাদে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বৃহত্তর ঢালারপাড় মানব কল্যাণ পরিষদের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ঢালারপাড় হাইস্কুলের সভাপতি আবু বক্কর সিদ্দিক সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হকের পরিচালনায় ঢালারপাড় উচ্চ বিদ্যালয় মাঠে এ বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মোহাম্মদ আলী, ইউপি সদস্য আলমগীর আলম, বৃহত্তর ঢালারপাড় মানব কল্যাণ পরিষদের সভাপতি এড. ইসরাফিল আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগ নেতা মাসুক চৌধুরী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এড. ইসরাফিল আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি করম আলী, রাজনগর সরকারি প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরকত উল্লাহ চৌধুরী স্বপন, উপজেলা যুবলীগ নেতা আঃ ছালাম, উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ও ঢালারপাড় স্টুডেন্ট ক্লাবের সভাপতি ওমর আলী, শাহীন আলমসহ শতাধিক গ্রাম বাসী। এসময় বক্তৃতারা বলেন, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের রেকর্ডিও খতিয়ানের বিভিন্ন দাগের ভূমিতে নজর পড়েছে বালুখেকোদের। ঢালারপাড়, দক্ষিন ঢালারপাড়, রাজনগর ও মোস্তফানগর চারটি গ্রামের দরিদ্র মানুষ বিগত ৫০ বছর ধরে এই এলাকায় বসবাস করে আসছেন। বিগত কয়েক বছের বন্যার ঢালার মুখ খালের গ্রাম গুলোর বাড়ি-ঘরম, জমি সজিদ সহ বিভিন্ন স্থাপনা ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়েছে। এসব স্থান ভরাট ভরে ফসলি জমি ও বসতি বানানোর চেষ্টা করছে এলাকা বাসী। তখনি বালুখেকোদের নজরে পড়ে বালু উত্তোলনের চেষ্টায় চার গ্রামের বাড়ি-ঘর, মসজিদ, মাদ্রাসা হুমকির থেকে রক্ষার জন্য দাবী জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরশাদ মিয়া জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে ধলাই নদীর দক্ষিণ বালু মহাল লিজ দেওয়ার জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। মহাল লিজ দেওয়া ফলে যদি জনসাধারণের ক্ষতি হয় অভিযোগ পাওয়া গেলে জেলা প্রশাসক স্যারের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। (সি/স-২৫ মার্চ-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: