ব্লাড সোলজার সোসাইটি কোম্পানীগঞ্জের ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, মে ১১, ২০২১

 

ব্লাড সোলজার সোসাইটি কোম্পানিগঞ্জ শাখার পক্ষ থেকে ১০০ টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লাড সোলজার সোসাইটি কোম্পানিগঞ্জ শাখার উপদেষ্টামন্ডলী কোম্পানিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ লাল মিয়া, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ ফরহাদ হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক জনাব আমিনুর রহমান, জনাব ডাঃ রাজু আহমেদ এবং জনাব মোঃ সুমন হক।
এসময় উপস্থিত ছিলেন ব্লাড সোলজার সোসাইটি কোম্পানিগঞ্জ শাখার সভাপতি মোঃ মামুনুর রশীদ রাসেল, সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, যুগ্ন-সাধারণ মোঃ আফজাল হোসেন ও মোঃ জাহিদ হাসান সাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ নয়ন আহমদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, অর্থ সম্পাদক মোঃ এমদাদুল হক মিলন, যুগ্ন প্রচার সম্পাদক মোঃ দিলোয়ার হোসেন, সদস্য মোঃ আলী হোসেন, মোঃ ইকবাল হোসেন, মোঃ পাভেল আহমদ, মোঃ সাইঈ নাঈম সফি, মোঃ মাহমুদুল হাসান, হাফিজ মোঃ নাসির হোসেন, মোঃ রমজান আহমেদ ও মোঃ নাহিম আহমেদ প্রমুখ।