অস্বচ্ছলদেরকে ঈদের শাড়ি লুঙ্গি দিলেন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, মে ১১, ২০২১ কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে গরীব এবং অসহায় পরিবারের মধ্যে ঈদ বস্ত্র হিসেবে শাড়ি এবং লুঙ্গী বিতরণ করা হয়। সংঘঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মাওলানা আনসার উদ্দিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যা আলহাজ্ব শামীম আহমেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া। এ সময় উপস্থিত ৭০ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে উপজেলার ৩ শত মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আসরাফ উদ্দিন,সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল রান,সমাজ সেবা সম্পাদক সাদ্দাম আহমদ,বাংলাদেশে অবস্থানরত সংগঠনের ত্রাণ ও বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন ও সমন্বয়কারী মাওলানা মাহমুদুল হাসান,শামিম আজাদ,হাবিব উল্লাহ জাবেদ এবং ইউনিয়ন কমিটির সদস্যসহ,উপজেলা চেয়ারম্যানের পিএস জামাল উদ্দিন প্রমুুখ। (সি/স-১১ মে-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: