জেলা পুলিশের বিশেষ পুরুষ্কার পেলেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, মে ১২, ২০২১

 

গোয়াইনঘাট প্রতিনিধি:-সিলেটের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের নির্দেশে সিলেট জেলাকে মাদক মুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে গোয়াইনঘাটে উপজেলার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে অপরাধ দমন ও মাদক নির্মূলের নিয়মিত বিশেষ অভিযান পরিচালনায় শত ভাগ সফলতার স্বীকৃতিস্বরুপ। বিশেষ পুরষ্কার পেয়েছেন সালুটিকর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব শফিকুল ইসলাম খান।

আজ ১১ই মে (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অনুষ্ঠিত হয়।

সিলেট জেলার পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব ফরিদ উদ্দীন পিপিএম মহোদয়ের কাছ থেকে “বিশেষ পুরষ্কার পেয়েছেন সালুটিকর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব শফিকুল ইসলাম খান। এ সময় তিনি বলেন পুলিশ সদস্যরা ভাল কাজের স্বীকৃতিস্বরুপ পুরষ্কার পবে এতে করে কাজের আগ্রহ ভারবে।

গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ পরিদর্শক (নিঃ) ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান।

জানান গোয়ানঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সকল সদ্যস সহযোগীতায়, এলাকায় অপরাধ দমন, অপরাধী শনাক্ত, মাদক মামলার আসামী গ্রেফতার, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার ও সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনি এ পুরস্কার লাভ করেন।

তিনি সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের যোগদানের পর থেকেই সততা এবং নিষ্টার সাথে দায়িত্ব পালন করেন। দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সকল ধরণের অপরাধ কর্মকাণ্ড নির্মুল করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছি তাই সততা-নিষ্টা এবং দায়িত্বপালনে খুশি হয়ে পুলিশ সুপার ফরিদ উদ্দিন এই বিশেষ পুরুস্কার প্রধান করেন।

(সি/স-১২ মে-তা/ই)