সাংবাদিক পেটুয়া মীর হোসেনের বিরুদ্ধে পাথর চুরির মামলা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, মে ১২, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-শাহ আরফিন টিলা পাথর কোয়ারী,ভোলাগঞ্জ,লীলাইবাজার,নতুনবাজার, রোপওয়ে (বাংকার)ধলাই নদী, ১০ নং নৌকা ঘাট এলাকার আশেপাশে অবৈধভাবে পাথর উত্তোলন ও প্রকাশ্য চাঁদাবাজীর সাথে জড়িত সেই মীর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের ৭ দিন পরে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলা নং ১২। মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (১০ মে) ভোর ৫ টা ৪৫ মিনিটের সময় কোম্পানীগঞ্জ থানার টহল পুলিশ টিম কালাইরাগ নতুন বাজারে রক্ষিত চোরাই পাথর ভর্তি একটি টাক্টরের ড্রাইভার,মীর হোসেনসহ ৫/৬ জনকে ধাওয়া করে।সবাই পালিয়ে গেলেও বদরুল ও সুন্দর আলী নামের দুই পাথর চোরাকারবারিকে আটক করেন।পাথর বোঝাইকৃত ট্রাক্টর ও আটককৃত দুইজনকে তাৎক্ষণিকভাবে থানায় নিয়ে যায়।আটক দুইজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে।আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন ভাটরাই গ্রামের মৃত মৌরস আলীর পুত্র সুরুজ আলী (৩৮), পাড়ুয়া মাঝপাড়ার মৃত উসমান আলীর পুত্র মীর হোসেন (৩০),কলাবাড়ি গ্রামের সিরাজ মিয়ার পুত্র রফিক মিয়া (২৪) ও একই গ্রামের আব্দুল গফুর মিয়ার পুত্র মনির মিয়া পাথর চুরির সাথে জড়িত।এজাহারভূক্ত অন্য প্রথম আসামী সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার নোয়াগাও বেতুয়া গ্রামের আব্দুল হেকিমের পুত্র বদরুল আলম (৩৭),দ্বিতীয় আসামী কোম্পানীগঞ্জ উপজেলার ভাটরাই গ্রামের মৃত আরস আলীর পুত্র সুন্দর আলী (৪২)। সূত্রে জানা যায়, মীর হোসেনসহ এজাহারভূক্ত কয়েকজন আসামী শাহ আরফিন টিলা পাথর কোয়ারী,ভোলাগঞ্জ,লীলাইবাজার,নতুনবাজার, রোপওয়ে (বাংকার)ধলাই নদী, ১০ নং নৌকা ঘাট এলাকার আশেপাশে অবৈধভাবে পাথর উত্তোলন ও প্রকাশ্য চাঁদাবাজীর সাথে জড়িত। সম্প্রতি ভোলাগঞ্জ রোপওয়ে বাংকারের মূল স্থাপনা ভেঙ্গে মাটি ক্ষুরে পাথর উত্তোলন করে আসছিল এই চক্রটি।পাথর উত্তোলনের কয়েকটি ভিডিও প্রতিবেদকের কাছে রক্ষিত রয়েছে। বিস্তারিত আসছে… SHARES অপরাধ বিষয়: