কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বার্তা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২১ ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ঈদ উল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের ঈদ হবে একটু ভিন্ন আঙ্গিকে। পবিত্র এই ঈদের মাধ্যমে বিশ্বব্যাপী করোনা মহামারি দূর হয়ে যাক, দূর হয়ে যাক সকল গ্লানি, আবার পৃথিবীর বুকে উদিত হোক নতুন সূর্য, ঘুচে যাক করোনার সকল অমানিশা। এ প্রত্যাশায় আমার প্রিয় প্রবাসীসহ কোম্পানীগঞ্জ উপজেলাবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। (সি/স-১৩ মে-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: