কোম্পানীগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা,আসামী গ্রেফতার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, মে ১৬, ২০২১ সিলেটের কোম্পানীগঞ্জে ০৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হামিদুর রহমান (১৬) এক কিশোরকে গ্রেফতার করে থানা পুলিশ।শনিবার (১৫ মে) বিকেল ৫ টার সময় উপজেলার পাড়ুয়া কালাসাদক গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণ চেষ্টাকারী একই গ্রামের হিরন মিয়ার ছেলে। ঘটনার প্রায় ১৮ ঘন্টা পরে পালিয়ে থাকা অবস্থায় ধর্ষক হামিদুরকে গ্রেফতার করেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ।উপজেলার নয়া গাঙ্গেরপাড় থেকে তার নানার বাড়ি থেকে আসামীকে গ্রেফতার করেন কোম্পানীগঞ্জ থানার অপারেশন অফিসার সুকোমল ভট্টাচার্য ও উপ পরিদর্শক হিরক সিংহ। সূত্রে জানা যায়, ধর্ষক চেষ্টাকারী হামিদুর রহমান শিশুকন্যাটিকে চকলেটের লোভ দেখিয়ে ফুসলিয়ে নিয়ে তার নিজ ঘরে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করেন।এ সময় মেয়েটির শোর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সে পালিয়ে যেতে সক্ষম হোন। ভিকটিম শিশুটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।মামলা নং ১৯। কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান চৌধুরী বলেন, এ ঘটনায় অভিযুক্ত হামিদুরকে গ্রেপ্তার করা হয়েছে। (সি/স-১৬ মে-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: