শাহ আরফিন টিলা সংশ্লিষ্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Desk Desk

News

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, মে ১৭, ২০২১

শাহ আরফিন টিলায় পাথর উত্তোলন করছে মর্মে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলার জালিয়ার পাড় গ্রামের কনাই হাজীর ছেলে আলী হোসেন ও দেলোয়ার হোসেন।

যৌথ প্রতিবাদ বার্তায় তারা বলেন,
সুপ্রিয় কোম্পানীগঞ্জবাসী আপনারা নিশ্চয় জানেন উপজেলার শাহ আরফিন কোয়ারীতে পাথর উত্তোলন দীর্ঘ ১৩ মাস  যাবত বন্ধ রয়েছে।যারফলে পাথর সংশ্লিষ্ট সব ধরনের ব্যবসা যেমন,  পাথর উত্তোলন, পরিবহন,বিপনন কার্যক্রম বন্ধ রয়েছে। তারপরও কিছু কিছু সাধারণ পাথর শ্রমিক নিজেদের স্বার্থে শাহ আরফিন টিলা এলাকায় পাথর চুরি করতে যায়।উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে পাথর চুরি করতে যাওয়া আইনত অপরাধ জেনেও কিছু শ্রমিক পাথর চুরি করতে যায়।সেই শ্রমিকদের মধ্যে অনেকেই পুলিশের হাতে আটক হয়।সম্প্রতি ০৬ মে শাহ আরফিন টিলা পাথর চুরি করতে গিয়ে আব্দুল হান্নান নামক একজন পাথর চোর পুলিশের হাতে ধৃত হয়।বর্তমানে সে আদালতে মাধ্যমে জেল হাজতে অবস্থান করছে।এই ঘটনার পর থেকে কিছু অনলাইল পোর্টালে ভূল তথ্য সংবলিত সংবাদ প্রকাশ করেছে।সেইসব ভূল তথ্য সংবলিত সংবাদে আমাদেরকে জরিয়েও সংবাদ প্রচার করা হয়েছে।প্রকাশিত সংবাদে উল্লেখ করেছে, আমাদের নেতৃত্বে শাহ আরফিন টিলা থেকে পাথর উত্তোলন করে তা ছোট ছোট ট্রলির মাধ্যমে বিক্রি করা হচ্ছে।উক্ত প্রকাশিত সংবাদে আমাকে জড়ানো সেই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।কেননা শাহ আরফিন টিলায় আমার কোনো পাথুরে জমি নেই। তাছাড়া বিগত দুই বছর ধরে শাহ আরফিন টিলা সংশ্লিষ্ট ব্যবসায়ের সাথে আমি জড়িত নয়।

আমাকে জড়িয়ে প্রকাশিত সেই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।উক্ত প্রতিবাদলিপি প্রকাশ করতে স্থানীয় সংবাদকর্মীদের সার্বিক সহযোগীতা কামনা করছি।

বিজ্ঞপ্তি

(সি/স-১৭ মে-তা/ই)