ভোলাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২০ মেশিন পুড়লো শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকায় স্থাপিত পাথর ভাঙ্গার টমটম মেশিনের বিরুদ্ধে অভিযানে চালিয়েছে পরিবেশ অধিদপ্তর সিলেট । শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এমরান হোসেন। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে চলা ২০টি পাথর ভাঙার মেশিন ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ৭টি মামলায় ১ লক্ষ ৭৫ হাজার জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এমরান হোসেন জানান, অবৈধভাবে টমটম মেশিন চালানোর নানা অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। SHARES আইন আদালত বিষয়: