কোম্পানীগঞ্জে তুচ্ছ বিষয়ে থানায় অভিযোগ : ঘটনার সুষ্ঠু সমাধান

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২২

সিলেটের কোম্পানীগঞ্জে অস্ত্রের মুখে এক পাথর ব্যবসায়ীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই হয়েছে মর্মে সংবাদ প্রকাশ ও থানায় অভিযোগ দায়েরের বিষয়টি বাদী বশির আহমদ ও বিবাদী মসকন্দর আলীর মদ্যকার ঘটনাটি শালিসে সুষ্ঠুভাবে সমাধান হয়েছে।

বুধবার (০৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের পাড়ুয়া সাকেরা এলাকার এই ঘটনাটি সম্পূর্ণ ভুলবুঝাবুঝি থেকে হাতাহাতিতে রুপান্তর ও এক পর্যায়ে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়।

ঘটনার পরপরই স্থানীয় শালিসানরা বৈঠকে বসে উভয়পক্ষের মাঝে সুষ্ঠু সমাধান করে দেন।

বিবাদী মসকন্দর আলী উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত ফজর আলী ছেলে। পেশায় বিবাদী একজন চা বিক্রেতা। রাত সারে আটটায় বাদী ও বিবাদীসহ ১০/১২ জন যাত্রী বিদ্যুৎচালীত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। অতিরিক্ত যাত্রীবোঝাই করা নিয়ে দুই পক্ষের মধ্যকার ভুলবুঝাবুঝি ও হাতাহাতির সৃষ্টি হয়।

ঘটনার সুষ্ঠু সমাধান হওয়ায় স্থানীয় শালিসানসহ উভয়পক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত পাথর ব্যবসায়ী নুর গনি।

ঘটনার সমাধান হয়েছে সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, ভুলবুঝাবুঝির ঘটনাটি স্থানীয়ভাবে সুষ্ঠু সমাধান হওয়ায় বাদিপক্ষ অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন।