রাতের আধারে লুট হচ্ছে সাদা পাথর: হুমকির মুখে পর্যটন কেন্দ্র Desk Desk News প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২ নৈসর্গিক সৌন্দর্যের পাথুরের নদী খ্যাত ধলাইয়ের উৎস মুখে সংরক্ষিত সাদা পাথর এখন লুটেরাদের দখলে। রাত হলেই শত শত বারকি নৌকা দিয়ে জিরো লাইন থেকে হাজার হাজার ফুট মূল্যবান সাদা পাথর লুট হচ্ছে। পুলিশি-বিজিবি-নিরাপত্তা বাহিনীর চুখের সামনেই চলছে এই পাথর লুটের মহাউৎসব। শনিবার (২৫ জুন) ধলাই নদীর কিনার ঘেঁষা কোম্পানীগঞ্জের দক্ষিণ রাজনগর গ্রামে পানির নিচ থেকে প্রায় ৩ হাজার ফুট সাদা পাথর জব্দ করেছে উপজেলা প্রশাসন। তিনটি স্থানে পানির নিচে লুকিয়ে রাখা অবস্থায় রয়েছে পাথরগুলো। দক্ষিণ রাজনগর গ্রামের মৃত হান্নান মিয়া বাড়ির উত্তরে ও দক্ষিণে এবং পাথর লুটের সাথে সংশ্লিষ্ট মেরাজ আলীর পুত্র হুমায়ুনের বাড়ির সামনে পানির নিচে। লুটকৃত পাথর মজুদের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্রা লুসিকান্ত হাজংয়ের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে গিয়ে মৃত হান্নান মিয়ার বাড়ির উত্তর সীমানায় ধলাই নদীর কিনারঘেঁষা ৪/৫ ফুট পানির নিচে পাথর দেখতে পায়। জরুরি কাজ থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং সেখান থেকে তরিৎ চলে আসেন। তবে ৪/৫ ফুট পানির নিচে কয়েক লক্ষ টাকার মূল্যবান সাদা পাথর রক্ষায় প্রশাসনের কার্যকর কোনো ভূমিকা নেই। জব্দকৃত পাথরগুলো রক্ষায় থানা পুলিশের ভূমিকা জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী জানান, ওখানে যেহেতু ইউএনও সাহেব গিয়েছে বিষয়টি ওনিই দেখবেন। আমাদের পুলিশের লজিস্টিক সাপোর্ট কম। গোপন সূত্রে জানা যায়, পুলিশ-বিজিবি-আরএনবি’র কিছু অসাধু কর্মকর্তা পাথর লুটেরাদের সাথে হাত মিলিয়ে প্রতি রাতে এই সব পাথর জিরো লাইন থেকে সরাচ্ছে। বিনিময়ে প্রতি রাতে মোটা অংকের অর্থ রফাদফা হয়। পাথর লুটের সাথে কারা জড়িত? দক্ষিণ রাজনগর গ্রামের মাসুক,বাবুল,হুমায়ুন,আতিক ও রুহুল আমিনের নেতৃত্বে শতাধিক সদস্য বিশিষ্ট একটি লুটেরা দল সাদা পাথর লুটের মূল হোতা। কোথায় রাখছে সেই পাথর? লুটেরা বাহিনী পাথর এনে ইসলামপুর এলাকায় ধলাই নদী সংলগ্নে মজুদ রাখতো। সম্প্রতি স্থানীয়ভাবে সাদা পাথর লুটে প্রতিরোধ গড়ায় ইসলামপুর এলাকায় পাথর মজুদ রাখছেনা তারা। বর্তমানে রাজনগর দক্ষিণ রাজনগর গ্রামের মৃত হান্নানের বাড়ির উত্তরে ও দক্ষিণে ধলাই নদীর কিনার পানির নিচে সংরক্ষণ করে রাখে৷ সুযোগ বুঝে সেই পাথর বড় স্টিলের নৌকা মালিকের কাছে বিক্রি করেন। কিভাবে লুট হয় পাথর? সন্ধ্যা নামতেই লুটেরার দল জিরো লাইন ও রোপওয়ের সংরক্ষতি এলাকা থেকে বারকি নৌকাতে পাথর বোঝাই করে রাখে। এরপর রাতের নিরবতায়। আগামী কাল থাকছে… “কার ইশারায় লুট হচ্ছে সাদা পাথর” SHARES অপরাধ বিষয়: