সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, সন্ধান চায় পুলিশ

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২২

সিলেট শহরতলীর শাহপরাণ (রহঃ) মাজার রোডে সাত রং চা দোকানের সামনে ছিড়া তারের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকাল অনুমাণ ৪:২০ ঘটিকায় দিকে।

স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা গেছে- অজ্ঞাতনামা মৃত ব্যক্তি মূলত একজন ছিন্নমূল লোক ছিল। তাকে উক্ত এলাকায় ৬-৭ দিন থেকে ঘুরাফিরা করতে দেখা গেছে। অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনা স্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরে থাকতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও থানা পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিের যৌথ অভিযানে তাকে নিথর অবস্থায় উদ্ধার করে সিলেট এ. এম.জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ এসআই মনিরুজ্জামান অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান- মৃত ব্যক্তির লাশ হাসপাতালের মর্গে রয়েছে। সে একজন ছিন্নমূল লোক আর সে সেখানে কয়েকদিন থেকে ঘুরাফিরা করতো। তবে এখনো তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তাকে যদি কেউ চিনেন কিংবা তার পরিবারের সন্ধান দিতে পারেন তাহলে ০১৩২০-০৬৭৭৪৬ উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।