মাধবপুর থেকে র‍্যাবের অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার

Desk Desk

News

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০

আসরাফুল ইমরান:- র‍্যাব-৯সিপিসি-২(শ্রীমঙ্গল ক্যাম্প) এর বিশেষ অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামী মোঃ সোহেল মিয়াকে গ্রেফতার করেছে।

বুধবার (৪ঠা নভেম্বর) দুপুরে এক গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি অভিযানিক দল এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নওয়াপাড়া হতে ডাকাতি মামলার পলাতক আসামি কে গ্রেফতার করা হয়েছে।
র‍্যাব সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বেঙ্গাডোবা(পূর্ব) গ্রামের মৃত ছায়েদ মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া(৩৫)।
এ বিষয়ে মুঠোফোনে শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর কাছে জানতে চাইলে তিনি আমাদের বলেন, আমরা এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, নওয়াপাড়ায় ডাকাতি মামলার পলাতক আসামি মোঃ সোহেল মিয়া অবস্থান করছে। আর এমন সংবাদের ভিত্তিতে আমাদের একটি অভিযানিক দল এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। আর গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে মাধবপুর থানায় একাধিক মামলা রয়েছে। আর কিছু আইনি প্রক্রিয়ার পর সংশ্লিষ্ট থানায় আসামীকে হস্তান্তর প্রক্রিয়া চলছে। এবং সেই সাথে আমি আশাকরি আপনারাও যদি আমাদেরকে এভাবে তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে আমরা সবসময়ই দেশ ও জনগণের কল্যাণে পদক্ষেপ নিতে পিছপা হব না ইনশাআল্লাহ।

(সি/স-০৪নভেম্বর-তা/ই)