র‍্যাব-৯ এর জালে আটক স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী জাসেম আলী

Desk Desk

News

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

আসরাফুল ইমরান:-র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী জাসেম আলী (৩৫)কে গ্রেফতার।

সোমবার (৯ই নভেম্বর) রারে এক গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের আভিযানিক দল কোম্পানি কমান্ডারে এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন নয়ানী বনগাঁও আসামির নিজ বাড়ী থেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত ০৮(আট)টি মামলার এজাহারনামীয় ও ০১(এক)টি মামলায় ওয়ারেন্টভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী জাসেম আলী (৩৫), পিতা-মৃত খোরশেদ আলী, গ্রাম নয়ানী বনগাঁও, থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ’কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মুঠোফোনে শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর কাছে জানতে চাইলে তিনি আমাদের বলেন, আমরা এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত ০৮(আট)টি মামলার এজাহারনামীয় ও ০১(এক)টি মামলায় ওয়ারেন্টভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী জাসেম আলী (৩৫), নয়ানী বনগাঁও আসামির নিজ বাড়ীতে অবস্থান করছে। আর এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। আর গ্রেফতারকৃত জাসেম আলীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। সেই সাথে আমি আশাকরি আপনারাও যদি আমাদেরকে এভাবে তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে আমরা সবসময়ই দেশ ও জনগণের কল্যাণে পদক্ষেপ নিতে পিছপা হব না ইনশাআল্লাহ।

(সি/স-১০নভেম্বর-তা/ই)