কোম্পানীগঞ্জ প্রবাসী কল্যাণ ট্রাস্ট’র পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Desk Desk News প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-‘সব সময় মানব সেবায়’ এ শ্লোগানে সারা বিশ্বে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নিয়ে গঠিত কোম্পানীগঞ্জ প্রবাসী কল্যাণ ট্রাস্টের পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) সন্ধ্যা ৭ টায় কোম্পানীগঞ্জ সিলকো সংবাদের কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ প্রবাসী কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আসমত আলী দূর্জয়ের, সভাপতিত্বে ও বুলবুল আহমদ মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠিত্বব্য মতবিনিময় সভায় বক্তারা প্রবাসীদের সমাজের কল্যাণে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান। নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করেন এবং প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করতে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস গুলোকে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে আহ্বান জানান। সভায় স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রবাসী কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের মোঃ বাবুল মিয়া,কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুহেল রানা, সিলেটের ডাকের প্রতিনিধি আবিদুর রহমান, শুভ প্রতিদিন প্রতিনিধি সোহরাব আহমদ। ভ্যার্চুয়ালে পরিচিত ও মতবিনিময় সভায় যুক্ত ছিলেন কোম্পানীগঞ্জ প্রবাসী কল্যাণ ট্রাস্টের সভাপতি মোমেন এম রোমান ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ আবিরসহ প্রবাসীরা। প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ জামাল মিয়া, বুলবুল আহমদ মোস্তফা, মোহাম্মদ আলী মোস্তাক,সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমাছ, অর্থ সম্পাদক মোঃ মুছা মিয়া, সহ- প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম আরশ, সদস্য মাসুদ আহমেদ। (সি/স-২০ মার্চ-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: