গোয়াইনঘাটে মুজিব বর্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী  কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১

 

গোয়াইনঘাট প্রতিনিধি:-সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশ্ব যখন হাতের কাছে ব্যবহার ও ঘরে ঘরে ভিডিও গেমের দৌরাত্ম্যে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সব ধরনের খেলাধুলা। মহাকালের পাতা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলা খেলা। বই পুস্তকে খেলার নাম দেখলেও বাস্তবে খেলার সুযোগ হয়ে উঠেনি এমন শিশুর সংখ্যা দিনদিন  বাড়ছে। আর হারিয়ে যাওয়া খেলায় যুক্ত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি (হাডুডু) খেলার নামও। যা আমাদের দেশের জাতীয় খেলা। এই হাডুডু খেলাকে বাঁচিয়ে রাখতে মুজিব বর্ষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া ও বাংলাদেশ পুলিশ গোয়াইনঘাট থানার যৌথ উদ্যোগে বুধবার (২৪ মার্চ) সকাল ১১টায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে আন্তঃ ইউনিয়ন কাবাডি প্রতিযোগীতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত দিলীপ কান্ত নাথ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুব আহমেদ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মনজুর আহমদ, সদস্য মোঃ আলী হোসেন, দূর্গেশ সরকার, উপজেলা ছাত্র লীগের সাবেক  সভাপতি  মোঃ নজরুল ইসলাম, গোয়াইনঘাট ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারুফুল হাসান মারুফ প্রমুখ। সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, বিলুপ্ত এই খেলাটি ধরে রাখার জন্যই কাবাডি (হাডুডু) খেলার আয়োজন করা হয়। নতুন প্রজন্ম যাতে এই খেলা সম্পর্কে জানতে পারে এ উদ্যেশেই এই খেলার আয়োজন।

 

(সি/স-২৫ মার্চ-তা/ই)