সিলেট এয়ারপোর্ট থানায় কোম্পানীগঞ্জের আকাশ সহ তিন গরু চুর আটক Desk Desk News প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২১ বৃহস্পতিবার দুপুর ২ টা ৪০ মিনিটের সময় এয়ারপোর্ট থানাদিন বাইশটিলা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম কুটি (৫৫) মিয়ার বাড়ি থেকে একটি গাভী চুরি হয়।তাৎক্ষণিকসময় চুরি যাওয়া গরুটি সিএনজি অটোরিক্সা যোগে পালানোর সময় তিন চোরকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তাদেরকে আটক করে এয়ারপোর্ট থানায় খবর দিলে,থানার সাব ইন্সপেক্টর গৌতম চন্দ্র দাশ সঙ্গীয় সিয়েরা-৩৩ এর অফিসার এএসআই(নিঃ)/তরনী কান্ত দাশ ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে বর্ণিত আসামী এবং চোরাইকৃত গরু সহ চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি নিজ হেফাজতে নেন এবং ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন। আটক চুরদের মধ্যে ১। জাবেদ আহমদ (২৩), পিতা-আরব আলী, সাং-কানুয়া, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, বর্তমান সাং-কালিবাড়ী, বাসা নং-৩০২, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ২। আকাশ আহমদ (২০), পিতা-সিরাজ মিয়া, সাং-মেঘারগাঁও, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট, বর্তমান সাং-কালিবাড়ী, বাসা নং-২০২, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ৩। আল আমিন (২৪), পিতা-মহর আলী, সাং-স্বরমঙ্গল (অংশ, সরমংগল), থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-শেখঘাট, বাসা নং-১১২ বসবাস করছে। এ বিষয়ে গরুর মালিক বাদী হয়ে এয়ারপোর্ট থানায় উল্লেখিত আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এয়ারপোর্ট থানার মামলা নং-০২, তাং-০১/০৪/২০২১খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু হয়। (সি/স-০২ এপ্রিল-তা/ই SHARES অপরাধ বিষয়: